বাজারে আসছে নতুন ২ ও ৫ টাকার নোট

অর্থ মন্ত্রণালয় থেকে ইস্যুকৃত সরকারি মুদ্রা হিসেবে বিবেচিত এক, দুই ও ৫ টাকার নোট।

ইস্যু করা এসব নোটে সই করেন অর্থ সচিব।
অন্যান্য নোটে স্বাক্ষর করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অর্থাৎ বাকি নোট ইস্যু করে বাংলাদেশ ব্যাংক।

আগামীকাল বৃহস্পতিবার বাজারে আসছে সিনিয়র অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার স্বাক্ষরিত দুই টাকা ও পাঁচ টাকার নতুন মুদ্রিত নোট বাজারে আসছে। এদিন বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এসব নোট ইস্যু করার পর পর্যায়ক্রমে তা বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও ছাড়া হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও ভারপ্রাপ্ত মুখপাত্র একেএম মহিউদ্দিন আজাদ জানান, আমাদের সিনিয়র অর্থসচিব আব্দুর রউফ তালুকদার স্বাক্ষর করা নতুন মুদ্রিত নোট বৃহস্পতিবার থেকে বাজারে ইস্যু করা হবে।
নোটগুলো আগের ডিজাইনেই আছে; তবে নতুন অর্থসচিব আসায় শুধু স্বাক্ষর রয়েছে এ নোটে।

 

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.