নওগাঁয় চেয়ারম্যানের সহযোগিতায় লকডাউনে বিয়ে!

সারাদেশে চলছে কঠোর লকডাউন।
সংক্রমণ প্রতিরোধের অংশ হিসেবে সরকার বিবাহত্তোর অনুষ্ঠানসহ জনসমাবেশে নিষেধাজ্ঞা দিয়েছে।
তবুও ‘লকডাউন’ উপেক্ষা করে বিভিন্ন জেলায় বিয়ের আয়োজন করার খবর পাওয়া যাচ্ছে।

এবার খোদ ইউনিয়ন চেয়ারম্যানের সহযোগিতায় বিশাল আয়োজন করে বিয়ের অনুষ্ঠান করার খবর পাওয়া গেছে।

শুক্রবার নওগাঁর আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়নে রসুলপুর জাতোপাড়া এলাকায় ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বাবুর সহযোগিতায় বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করে প্রায় ২০০ থেকে ২৫০ জন মানুষকে আমন্ত্রণ জানিয়ে রসুলপুর চান্দুর ছেলে বিপ্লবের জাতোপাড়া গ্রামের একটি মেয়ের সঙ্গে বিয়ের আয়োজন করা হয়।

এই বিষয়ে চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, অনেক আগেই বিয়েটি হয়েছিল।
সেদিন শুধু একটু খাবার আয়োজন করা হয়েছিল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.