রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনাভাইরাস ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে করোনায় ছয়জন ও উপসর্গে ১২ জন মারা গেছেন।
মৃতদের মধ্যে ১৪ জন পুরুষ ও চারজন নারী।
এদের মধ্যে রাজশাহীর ছয়জন, নাটোরের তিনজন, পাবনার সাতজন, কুষ্টিয়ার মেহেরপুরের একজন করে রয়েছেন।’
