কঠোর বিধিনিষেধও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরিতে যাত্রী ও ব্যক্তিগত গাড়ি পারাপার থামছে না।
বুধবার ভোর থেকে ঘাটে যাত্রী ও ব্যক্তিগত গাড়ির চাপ দেখা গেছে। হুড়োহুড়ি করে ফেরিতে উঠছেন যাত্রীরা।
সরজমিনে দেখা যায়, ফেরিতে জরুরি প্রয়োজনীয় যান ছাড়াও ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও শত শত যাত্রী পদ্মা পার হচ্ছেন।
এদের কেউ মানছেন না স্বাস্থ্যবিধি। ফলে করোনা সংক্রমণের আশঙ্কা ছড়িয়ে পড়ছে।
এদিকে ঘাট সংলগ্ন স্থানে পুলিশের চেকপোস্ট থাকলেও সাধারণ যাত্রী ও যানবাহন পারাপার নিয়ন্ত্রণে তেমন কোনো কার্যকরী উদ্যোগ দেখা যায়নি।
