করো’না সংক্রমণের শীর্ষে ঢাকা

করোনা ঊর্ধ্বগতির এই মুহূর্তে সারাদেশে সংক্রমণের শীর্ষে রয়েছে ঢাকা জেলা।
আর সবচেয়ে কম সংক্রমিত হয়েছে রাজশাহী জেলায়।
স্বাস্থ্য অধিদপ্তর গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের নমুনা পরীক্ষা ও রোগী শনাক্তকরণের হার বিবেচনায় এ তথ্য জানায়।

বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা বুলেটিনে অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, ঢাকা জেলায় এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ১৯ হাজার ১২৮ জন।
ঢাকার পরে অবস্থান বন্দরনগরী চট্টগ্রামের। সেখানে এখন পর্যন্ত ৭৪ হাজার ১৯৩ জন রোগী শনাক্ত হয়েছেন।
আর সবচেয়ে কম রোগী এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন রাজশাহীতে।
সেখানে মোট ১৮ হাজার ৮০৮ জন রোগী শনাক্ত হয়েছে।

নাজমুল ইসলাম বলেন, আমরা যদি রোগী সংখ্যা এবং মৃত্যুর সংখ্যা পাশাপাশি রাখি তাহলে বরিশাল বিভাগের শনাক্ত রোগীর বিপরীতে মৃত্যুর হার ২ শতাংশ।
ঢাকায় সেটি ১.৩ শতাংশ, রংপুর বিভাগে ২.৪ শতাংশ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.