সুন্দরবনে বাঘ বাড়ছে

আজ বিশ্ব বাঘ দিবস।
সুন্দরবনের বাংলাদেশ অংশে গত ৪ বছরে বাঘের সংখ্যা ১০৬ থেকে বেড়ে হয়েছে ১১৪টি।
সুন্দরবেন সর্বশেষ ক্যামেরা ট্র্যাকিং বাঘ জরিপে ১১৪ বাঘের তথ্য মিলেছে। সুন্দরবনে বনদস্যুদের স্বাভাবিক জীবনে ফিরে আসা ও চোরাশিকারিদের দৌরাত্ম্য কম হওয়ায় রয়েল বেঙ্গল টাইগার বা বাঘের সংখ্যা বেড়েছে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

সুন্দরবনই হচ্ছে এশিয়ার মধ্যে রয়েল বেঙ্গল টাইগারের বৃহত্তম আবাসভূমি।
বন বিভাগ রয়েল বেঙ্গল টাইগারের আবাসভূমিকে তাদের জন্য সম্পূর্ণ নিরাপদ করতে পারেনি।
সুন্দরবনকে বন্য প্রাণীদের জন্য নিরাপদ করা গেলে বাঘের সংখ্যা আরো বৃদ্ধি পাবে।
সম্প্রতি সুন্দরবনের বিভিন্ন এলাকায় বাঘের অবাধ বিচরণ ও প্রতিনিয়ত বাঘের শাবকের দেখা মিলছে বলে জানিয়েছে সুন্দরবনের জেলে-বাওয়ালিরা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.