রাজধানীতে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকাদান শুরু

করোনাভাইরাস প্রতিরোধে রাজধানীতে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ প্রদানের কার্যক্রম আবার শুরু হয়েছে।
আজ সোমবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও স্বায়ত্তশাসিত হাসপাতালসহ বিভিন্ন টিকাদান কেন্দ্রে এ কার্যক্রম শুরু হয়।

অ্যাস্ট্রাজেনেকার টিকার মজুত ফুরিয়ে যাওয়ায় মে মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকে দ্বিতীয় ডোজের টিকাদান বন্ধ করে দেয়া হয়।
এ কারণে প্রথম ডোজের টিকা নিয়েছেন এমন ১৫ লাখ ২১ হাজার মানুষ দ্বিতীয় ডোজ পাননি।

গতকাল রোববার করোনা পরিস্থিতি সংক্রান্ত স্বাস্থ্য বুলেটিনে বক্তব্য দিতে গিয়ে ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক বলেন, ২ আগস্ট থেকে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে এবং ৭ আগস্ট থেকে সারা দেশে দ্বিতীয় ডোজের টিকাদান শুরু হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.