বর্তমানে ভারতীয় গণমাধ্যমগুলো শকুনের মতো দৃষ্টি রেখেছে কুন্দ্রা পরিবারের ওপর।
কারণ এই পরিবারেরই যে সবচেয়ে আলোচিত ব্যক্তিটি এখন জেলে।
২০০৯ সালের আগে এই ব্যক্তিটিকে ভারতের হাতে গোনা দুই একজন চিনলেও শিল্পা শেঠিকে বিয়ের পর তিনি সবার কাছে পরিচিত মুখ।
বলা হচ্ছে রাজ কুন্দ্রার কথা।
পর্ন সিনেমা নির্মাণ ও প্রচারের সাথে জড়িত থাকার অপরাধে তাকে গ্রেফতার করে কারাগারে রাখা হয়েছে।
তিনি আইপিএল বেটিং কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ছিলেন।
এরপর ২০১৫ সালে রাজ কুন্দ্রাকে আজীবন আইপিএল থেকে নিষিদ্ধ করা হয়েছিল।
তখন ফলে রাজের থেকে বেশি সমালোচনা হয় শিল্পা শেঠিকে নিয়ে।
এমন কলংকিত ঘটনার জন্য ক্রিকেট দুনিয়ায় তাকে নিয়ে ও তার স্বামীকে সমালোচনার ঝড় বয়ে যায়।
তবে শিল্পা সবসময় অন্যায়কে অন্যায়ের চোখেই দেখেছেন।
তাইতো রাজ কুন্দ্রার ঐ আইপিএল কেলেংকারী নিয়ে সংবাদ মাধ্যমে দোষীর শাস্তি দাবি করেন।
স্বামীর কর্মের জন্য সবাই তাকে পরিত্যক্ত করছে এখন।
স্বামীর জন্য পুলিশ স্টেশন থেকে শুরু করে সবার কাছে প্রশ্নের সম্মুখীন তিনি।
এসব বিষয় যেনো শিল্পার জীবনকে বিষাদময় করে তুলেছে।