আজও ২৩৭ ডেঙ্গু রোগী হাসপাতালে

ঢাকাসহ সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ১ হাজার ৭২ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।
এদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ২৫ জন ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৪৭ জন ভর্তি রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সূত্রে বুধবার এ তথ্য জানা গেছে।

সূত্র আরো জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন আরো ২৬৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
তাদের মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি হাসপাতাল ক্লিনিকে ২৪৮ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ১৬ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.