বাংলাদেশীদের জন্য খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, সমঝোতা সই আজ

প্রায় তিন বছর বন্ধ থাকার পর ফের উন্মুক্ত হতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার।
এ বিষয়ে স্থানীয় সময় রোববার দুপুর ১২টায় পুত্রজায়ায় বাংলাদেশের সঙ্গে সমঝোতা চুক্তি (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে।

আর এই সমঝোতা চুক্তি সই করতে রোববার ভোর ৫টায় মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
তাকে স্বাগত জানাতে রাত থেকে মালয়েশিয়া বিমানবন্দরে অপেক্ষমান ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার, শ্রম কাউন্সিলর মো. জহিরুল ইসলাম, শ্রম কাউন্সিলর (দ্বিতীয়) মো. হেদায়েতুল ইসলাম মন্ডল ও মালয়েশিয়া আওয়ামী লীগের ও কমিউনিটি নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন, মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ওহিদুর রহমান ওহিদ, কামরুজ্জামান কামাল, রাশেদ বাদল, মনিরুজ্জামান মনির, এ কামাল চৌধূরী প্রমুখ।

দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মালয়েশিয়ার পক্ষে দেশটির মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান এবং বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ চুক্তিতে সই করবেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.