ফেব্রুয়ারিতে দেশে রেমিট্যান্স এলো দেড়শ কোটি ডলার

বছরের দ্বিতীয় মাস ফেব্রুয়ারিতে ১৪৯ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা টাকার হিসাবে ১২ হাজার ৮৬৫ কোটি টাকা।

আগের মাস জানুয়ারিতে ১৭০ কোটি ৪৩ লাখ ডলার বা ১৪ হাজার ৬০০ কোটি টাকা পাঠালেও সদ্যবিদায়ী ফেব্রুয়ারি মাসে ২১ কোটি ডলার বা এক হাজার ৭৩৪ কোটি টাকা কম এসেছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি বছর সদ্যবিদায়ী মাস ফেব্রুয়ারিতে ১৪৯ কোটি ৬০ লাখ ডলার বা ১২ হাজার ৮৬৫ কোটি টাকা পাঠিয়েছেন প্রবাসীরা।
যা তার আগের (২০২১) বছর ফেব্রুয়ারি মাসের চেয়ে দুই হাজার ৩০৭ কোটি ৫০ লাখ টাকা কম।
২০২১ সালের ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স এসেছিল ১৭৮ কোটি ৫৯ লাখ ডলার বা ১৫ হাজার ১৭২ কোট ৫০ লাখ টাকা (এক ডলার সমান ৮৫ টাকা ধরে)।

আর ২০২২ সালের প্রথম মাস জানুয়ারিতে দেশে ১৭০ কোটি ডলারের বৈদেশিক মুদ্রা বা রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।
যা তার আগের বছরের (২০২১ সালের জানুয়ারি) একই মাসের তুলনায় কম।
২০২১ সালের জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ১৯৬ কোটি ডলারের বা ১৬ হাজার ৮৫৬ কোটি টাকা।
সে হিসাবে গত বছরের জানুয়ারির তুলনায় চলতি বছরের জানুয়ারিতে প্রবাসী আয় কমেছে দুই হাজার ২৩৬ কোটি টাকা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.