সাশ্রয়ী ভাড়ায় আন্তর্জাতিক ফ্লাইট অফার ঘোষণা ক্যাথে প্যাসিফিকের

সাশ্রয়ী ভাড়ায় আন্তর্জাতিক ফ্লাইট অফার ঘোষণা ক্যাথে প্যাসিফিকের

ঢাকা: আন্তর্জাতিক ভ্রমণকে আরও সহজ ও সাশ্রয়ী করতে বিশেষ টিকিট অফার ঘোষণা করেছে Cathay Pacific। এই অফারের আওতায় ঢাকা থেকে বিশ্বের বিভিন্ন গন্তব্যে একমুখী ও রিটার্ন টিকিটে আকর্ষণীয় মূল্য নির্ধারণ করা হয়েছে।

ঘোষিত অফার অনুযায়ী, ঢাকা-হংকং রুটে একমুখী ভাড়া ৭৯ হাজার এবং রিটার্ন ১ লাখ ১৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ঢাকা-নিউইয়র্ক (JFK) রুটে একমুখী ৯০ হাজার এবং রিটার্ন ১ লাখ ৩৫ হাজার টাকা।

উত্তর আমেরিকার অন্যান্য গন্তব্যের মধ্যে লস অ্যাঞ্জেলেস ও সান ফ্রান্সিসকো রুটে একমুখী ৯৭ হাজার এবং রিটার্ন ১ লাখ ৫৫ হাজার টাকা, টরন্টো ও ভ্যাঙ্কুভার রুটে একমুখী ১ লাখ ১৪ হাজার এবং রিটার্ন ১ লাখ ৮৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

ইউরোপগামী যাত্রীদের জন্য ঢাকা-লন্ডন রুটে একমুখী ৮২ হাজার ও রিটার্ন ১ লাখ ৫০ হাজার টাকা, প্যারিস, আমস্টারডাম ও জুরিখ রুটেও বিশেষ ভাড়া নির্ধারণ করা হয়েছে।

এছাড়া এশিয়া ও অস্ট্রেলিয়া রুটে ঢাকা-টোকিও রিটার্ন ১ লাখ ৪০ হাজার, সিউল ১ লাখ ২৫ হাজার, সিডনি ১ লাখ ২২ হাজার এবং মেলবোর্ন রুটেও একই ধরনের আকর্ষণীয় ভাড়া ঘোষণা করা হয়েছে।

এই টিকিট অফার সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে এস. এস. ইন্টারন্যাশনাল ট্রাভেলস অ্যান্ড ট্যুরস-এর সঙ্গে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমিত সময়ের জন্য এই অফার প্রযোজ্য থাকবে এবং আসন খালি থাকা সাপেক্ষে টিকিট বুকিং করা যাবে।

ভ্রমণ সংশ্লিষ্টরা মনে করছেন, এই ধরনের অফার আন্তর্জাতিক ভ্রমণকে আরও সহজলভ্য করবে এবং বাংলাদেশি যাত্রীদের মধ্যে বিদেশ ভ্রমণের আগ্রহ বাড়াবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.