নিপুণ-জায়েদ নন, সাধারণ সম্পাদক সাইমন সাদিক

নাটকীয় মোড়কে এখনও চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন।
আজ (৭ মার্চ) ঘোষণা এসেছে, নিপুণ-জায়েদ খান নন, সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হচ্ছেন চিত্রনায়ক সাইমন সাদিক।

সদ্য শপথ নেওয়া সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের বিরুদ্ধে ‘ছলনা’র অভিযোগ তুলে তার শপথ বাতিল করেছেন নন্দিত অভিনেতা ও সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন।
সেখানে স্থলাভিষিক্ত হচ্ছেন সাইমন।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসিতে) আজ (৭ মার্চ) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে হাজির হয়ে এসব কথা বলেন ইলিয়াস কাঞ্চন।

এই অভিনেতা বলেন, শুক্রবার (৪ মার্চ) শপথের দিন জায়েদ খান আমাকে কোর্টের একটি কাগজ দেখায়, যেটার ফটোকপি চাইলে ওই দিন আমাকে দেয়নি।
পরে গড়িমসি করে আজ (৭ মার্চ) সকালে কাগজটি দিয়েছেন।
কিন্তু কয়েক দিন আগে (২ মার্চ) যে রায় হয়েছে কাগজটি সেটির নয়, এটা গত ৯ ফেব্রুয়ারির।
এর মানে জায়েদ খান শপথ নেওয়ার জন্য ছলনার আশ্রয় নিয়েছেন।’

বিষয়টি ধোঁকার সঙ্গে তুলনা করেন কাঞ্চন আরও বলেন, ‘যেহেতু জায়েদ খান সত্যের বিপরীতে গিয়ে ছলনার আশ্রয় নিয়েছেন, সভাপতি ও শিল্পী সমিতিকে ধোঁকায় ফেলেছেন, সেহেতু জায়েদ খানের শপথ আর কোনোভাবে গ্রহণযোগ্য নয়।
বাতিল হয়ে গিয়েছে।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.