ভারতে ২৭ মার্চ থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু

করোনা মহামারির কারণে প্রায় ২ বছর পর আগামী ২৭ মার্চ থেকে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা দিয়েছে ভারত।

আজ মঙ্গলবার ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এক টুইটে বলেন, ‘স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে এবং #কোভিড১৯ শনাক্তের হার কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় রেখে, ২৭ মার্চ থেকে আমরা আন্তর্জাতিক ভ্রমণ পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।’

দেশ জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় ২০২০ সালের মার্চ মাসে ভারত সরকার সব ধরনের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা জারি করে।

যদিও ২০২০ সালের মে মাস থেকে ফের অভ্যন্তরীণ ফ্লাইটগুলো চালুর অনুমতি দেয়া হলেও আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে বিধিনিষেধ অব্যাহত ছিল।
এয়ার বাবল ব্যবস্থার মাধ্যমে ওই বছরের অক্টোবর মাস থেকে বেশ কয়েকটি দেশের নাগরিকদের ভারতে প্রবেশের অনুমতি দেয়া হয়।

আজ ৬৬২ দিনের মধ্যে ভারতে দৈনিক কোভিড আক্রান্তে সংখ্যা ছিল সর্বনিম্ন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে, মোট শনাক্ত হয়েছে ৪ কোটি ২৯ লাখ ৭১ হাজার ৩০৮ জনের।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.