সয়াবিন তেলে গড় মূল্যস্ফীতি ফের ঊর্ধ্বমুখী

মাত্র এক মাসের ব্যবধানে গত ফেব্রুয়ারিতে প্রতি লিটার সয়াবিন তেলের দাম ওঠে ১৬৯ টাকা ৬৫ পয়সায়।
যা আগের মাসে (জানুয়ারি) ছিল ১৬০ টাকা ১০ পয়সা।
চলতি (২০২১-২২) অর্থবছরের শুরু থেকেই নানা কারণে নিত্যপণ্যের দাম লাগামহীন। এতে অব্যাহতভাবে বাড়ছে মূল্যস্ফীতির হার।
ফেব্রুয়ারিতে সাধারণ বা গড় মূল্যস্ফীতির হার হয়েছে ৬ দশমিক ১৭ শতাংশ, যা আগের মাস জানুয়ারিতে ছিল ৫ দশমিক ৮৬ শতাংশ।

মঙ্গলবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির হালনাগাদ এ তথ্য প্রকাশ করেছে।

বিবিএস জরিপে দেখা গেছে, মূলত সয়াবিন তেল ও ডিম খাদ্য খাতের মূল্যস্ফীতি বাড়িয়ে দিয়েছে। ফেব্রুয়ারি মাসে এক লিটার তেল কিনতে ভোক্তার খরচ হয়েছে গড়ে ১৬৯ টাকা ৬৫ পয়সা, জানুয়ারিতে ভোক্তা একই পরিমাণ তেল কিনেছে ১৬০ টাকা ১০ পয়সায়। ফলে এক মাসের ব্যবধানে ভোক্তাকে এক লিটার সয়াবিন তেলের জন্য বাড়তি প্রায় ৯ টাকা গুনতে হয়েছে।

এক মাসের ব্যবধানে বেড়েছে চিনির দামও। জানুয়ারিতে প্রতি কেজি চিনির দাম ছিল ৮৫ টাকা ১৫ পয়সা, যা ফেব্রুয়ারিতে বেড়ে হয়েছে ৮৬ টাকা ০৮ পয়সা। ফেব্রয়ারি মাসে প্রতি হালি ডিমের দাম ১ টাকা বেড়ে হয়েছে ৩৯ টাকা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.