‘টিপু-প্রীতির খুনিদের ছাড় নয়’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতি হত্যাকাণ্ডে জড়িতদের ছাড় দেওয়া হবে না।
খুনিদের দ্রুত গ্রেফতার করা হবে।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির নিজ বাসায় স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। অতিদ্রুত অপরাধীরা ধরা পড়বে।
এ ঘটনায় নেপথ্যে থেকে যদি কেউ কলকাঠি নেড়ে থাকে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী বলেন, পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে। খুনি যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, টিপু খুনের ঘটনায় ইতোমধ্যে মামলা হয়েছে। প্রীতি হত্যার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর শাহজাহানপুরে দুর্বৃত্তের গুলিতে নিহত হন টিপু (৫৪) ও প্রীতি (২৪)।
গুলিতে আহত হয়েছেন জাহিদুল ইসলাম টিপুর গাড়ি চালক মুন্না (২৬) ।

নিহত প্রীতি রিকশায় ছিলেন। সেখানেই গুলিবিদ্ধ হন তিনি।
গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাতে দুজনকে মৃত বলে ঘোষণা করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.