ঝড়-বৃষ্টি হতে পারে ৭ বিভাগে

চলমান ঝড়-বৃষ্টি মঙ্গলবারও দেশের ৭ বিভাগে অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে বয়ে যাওয়া তাপপ্রবাহও অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে আকাশ হঠাৎ মেঘে ঢেকে যাচ্ছে।
এরপরই শুরু হচ্ছে ঝড় বা কালবৈশাখী, সঙ্গে বৃষ্টি।
গতকাল বিকেলেও ঢাকায় ঝড়-বৃষ্টি হয়েছে।

সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি, ১৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে শ্রীমঙ্গলে।
এ সময় ঢাকায় সামান্য বৃষ্টি হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.