নদী রক্ষায় ঐক্যের আহ্বান তথ্যমন্ত্রী হাছান মাহমুদের

দেশের নদ-নদী আমাদের শরীরের শিরা-উপশিরার মতো উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নদ-নদীর তীর যারা দখল করে নদী বা জলাশয় ভরাট কিংবা দূষিত করছেন তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা দরকার।

তিনি বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ।
এদেশে একসময় এক হাজার ২০০ নদী থাকলেও এখন আছে ৭০০।
নদী কমে যাওয়ায় নৌকাবাইচও কমে গেছে।

বুধবার বিকেলে রাজধানীর হাতিরঝিলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত এক নৌকাবাইচ প্রতিযোগিতা উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ রোইং ফেডারেশনের উদ্যোগে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.