অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করায় লক্ষ্মীপুরে ভারতের এক নাগরিককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত মঙ্গলবার মধ্যরাতে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম রাজেশ (৫৪)।
তিনি ভারতের পাঞ্জাবের বাসিন্দা।
পুলিশ জানায়, গত মঙ্গলবার গভীর রাতে রায়পুরের বামনী ইউনিয়নের সাগরদি গ্রামের একটি চা দোকানে রাজেশ ঘোরাফেরা করছিল।
এ সময় স্থানীয়দের কাছে তাকে সন্দেহজনক মনে হয়।
এ সময় স্থানীয়রা তার পরিচয় জানতে চায়।
কিন্তু রাজেশ বাংলা ভাষা বুঝতে পারেননি। তিনি হিন্দি ভাষায় কথা বলেন।
পরে স্থানীয়রা রায়পুর থানা পুলিশকে সংবাদ দেয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজেশকে আটক করে থানায় নিয়ে যায়।