শিগগিরই এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল: স্বাস্থ্যমন্ত্রী

মেডিক্যাল (এমবিবিএস) ভর্তি পরীক্ষার ফলাফল দ্রুত সময়ে মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেডিক্যাল ভর্তি পরীক্ষার কেন্দ্র কলা ভবন পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা আজকে এমবিবিএস ভর্তি পরীক্ষার কেন্দ্র দেখতে এলাম।
সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা শুরু হয়েছে।

মোট কেন্দ্র ১৯টি, ৫৭ টি ভেন্যু রয়েছে, সর্বমোট হল ১ হাজার ৭৯২। আমরা পরীক্ষা নিয়ে খুবেই সতর্ক রয়েছি।

যেসব গাড়িতে প্রশ্ন নেওয়া হয় সেব গাড়িও আমরা ট্র্যাকিং করছি। কোথায় থামছে সেটাও দেখি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.