আসন্ন প্রস্তাবিত বাজেট উপস্থাপনার আগেই বেড়ে গেছে সব ধরনের সিগারেটের দাম।
ফলে ধূমপায়ীদের এখন থেকেই সিগারেট কিনতে বেশি খরচ করতে হবে। প্রতি শলাকা বেনসন সিগারেট এক টাকা বেড়ে ১৬, আর গোল্ডলিফ এক টাকা বেড়ে ১২ টাকায় বিক্রি হচ্ছে।
শনিবার নগরীর বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।
সব ধরনের সিগারেটে ১-২ টাকা বেড়েছে।
আগে যে মার্লবোরো সিগারেট প্রতি পিস ১৫ টাকায় বিক্রি হতো, এখন তা বেড়ে ১৬-১৭ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া রয়েল, ডার্বি, হলিউড ও লাকি স্ট্রাইকের প্রতি শলাকা বিক্রি হচ্ছে এক টাকা বেড়ে ছয় টাকায়।
খুচরা বিক্রেতাদের দাবি, চাহিদা মতো সিগারেট মিলছে না।
ডেলিভারি দেওয়া বন্ধ রয়েছে সিগারেট।