বেতন বৃদ্ধি ও অনন্য সুযোগ বৃদ্ধির দাবিতে ধর্মঘটে গিয়েছে ফ্রান্সের এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা। এতে শুক্রবার একদিনেই দেশটিতে বাতিল হয়েছে হাজারেরও বেশি ফ্লাইট। বিভিন্ন দেশের ফ্লাইট বাতিলে প্রায় ৮০ হাজার যাত্রীর ভ্রমণ ব্যাহত হয়েছে। ধর্মঘটের প্রভাব পড়েছে পাশের দেশগুলোর বিমানবন্দরেও।
মজুরি এবং নিয়োগের পরিকল্পনা নিয়ে কয়েক মাস ধরেই চলছিল আলোচনা। তবে সেই আলোচনা ফলপ্রসূ না হলে ধর্মঘট নামে এয়ার ট্রাফিক কন্ট্রোল ইউনিয়ন। শুক্রবার সকাল ৬ টায় থেকে শুরু হয় এই ধর্মঘট। আগামী ২৪ ঘণ্টা এই ধর্মঘট চলবে বলে জানানো হয়েছে। পরবর্তীতে তাদের দাবি মানা না হলে আগামী ২৮-৩০ সেপ্টেম্বর আরও ৩দিনের ধর্মঘটের পরিকল্পনা করছে এয়ার ট্রাফিক কন্ট্রোল ইউনিয়ন।
ধর্মঘটে মারাত্মক ব্যাঘাত না ঘটার জন্য প্রস্তুত ছিল বলে জানিয়েছে ফ্রান্সের এভিয়েশন কর্তৃপক্ষ, ‘এয়ারলাইনগুলিকে তাদের অর্ধেক ফ্লাইট গ্রাউন্ড করতে বলা ছিল এবং যাত্রীদের ভ্রমণ বিলম্বিত করার জন্য অনুরোধ করা হয়েছিল। ’
তবে ফ্রান্স থেকে আকাশপথে দেশের বাইরে না যাওয়া যাত্রীরাও পড়েছেন জামেলায়। একদিনে ৪২০টি ফ্লাইট বাতিল করা রায়ানএয়ারের অপারেশন ডিরেক্টর নিল ম্যাকমোহন বলেন, ‘যারা ফ্রান্স থেকে উড়ে যাচ্ছেন না তারাও ব্যাহত হচ্ছেন এটা অমার্জনীয়। ’
এয়ার ফ্রান্স শুক্রবার স্বল্প ও মাঝারি দূরত্বের ৫৫% এবং দীর্ঘ দূরত্বের ১০% ফ্লাইট বাতিল করেছে। এছাড়াও ইজিজেটের শত শত ফ্লাইট বাতিল হয়েছে।