হিমাচলে পর্যটকদের মাস্ক পরা বাধ্যতামূলক, চলবে নজরদারিও

ভারতের হিমাচল রাজ্যে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে স্থানীয় সরকার। এখন থেকে বাসিন্দাসহ বাইরে থেকে আসা পর্যটকদেরও মাস্ক ব্যবহার করতে হবে। এ বিষয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।

চীনে কোভিড সংক্রমণ বাড়ায় বেশ সতর্ক অবস্থান নিয়েছে ভারত।

ইতোমধ্যে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রণালয় দেশের কোভিড পরিস্থিতি পর্যালোচনা করে বৈঠকে বসেছেন। রাজ্যগুলোতে বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শও দিয়েছে কেন্দ্র।

এদিকে বছর শেষে ছুটির আমেজ চলছে। বেড়াতে যাওয়ার গন্তব্য হিসেবে বেশিরভাগ মানুষই পাহাড় বেছে নিচ্ছে। আর পাহাড়ের অন্যতম ঠিকানা হিমাচল প্রদেশ। নানা প্রান্ত থেকে পর্যটকরা সেখানে বেড়াতে যান। তাই বাইরে থেকে আসা পর্যটকদের মাধ্যমে কোনোভাবেই যেন ভাইরাসের সংক্রমণ না ছড়ায়, সে বিষয়ে সতর্ক হিমাচল প্রদেশ সরকার।

রাজ্যের পুলিশ ড্রোনের মাধ্যমে পর্যটকদের চলাচলে নজরদারি করছে।

হিমাচলে প্রতিদিন গড়ে ২ থেকে ৩ জন করে করোনা রোগী শনাক্ত হচ্ছে। তারপরও বাড়তি সতর্কতা অবলম্বন করছে সরকার।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.