বেবিচক চেয়ারম্যানের চাকরির মেয়াদ ১ বছর বাড়ল

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বর্তমান চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মুফিদুর রহমানের চাকরির মেয়াদ এক বছর বাড়িয়েছে সরকার।

গত বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. হেলালুজ্জামান সরকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনী অ্যাক্ট-১৯৫৭ এর রুল ২৪(৭) অনুযায়ী, বাংলাদেশ বিমান বাহিনীর এয়ার ভাইস মার্শাল এম মুফিদুর রহমানের চাকরির মেয়াদ জনস্বার্থে ৩০ ডিসেম্বর ২০২২ হতে ৩০ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত অর্থাৎ ০১ (এক) বছরের জন্য বাড়ানো হলো।

জনস্বার্থে অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.