চলতি বছর হজযাত্রীদের ভিসার জন্য পাসপোর্ট জমা দেয়ার জন্য ২৮ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ঢাকায় সৌদি দূতাবাস। হজ অফিসের পরিচালক ড. আবু সালেহ মোস্তফা কামাল রোববার এক প্রজ্ঞাপনে সৌদি দূতাবাসের বরাত দিয়ে জানান, ২৮ আগস্টের পর কোনোক্রমেই ভিসার জন্য পাসপোর্ট সৌদি দূতাবাসে জমা করা যাবে না। তাই নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট হজযাত্রীর পাসপোর্ট জমা দেয়ার জন্য ৪৮৩ বেসরকারি এজেন্সিকে অনুরোধ জানান তিনি।
আরও খবর