টোকিও ছাড়লে নাগরিকদের টাকা দেবে জাপান সরকার

কর্মসূত্রে জাপানের বেশিরভাগ মানুষই রাজধানীমুখী হয়ে পড়ায় দেশটির অন্যান্য এলাকায় জনসংখ্যা কমে যাচ্ছে। শহরগুলোতে ফাঁকা পড়ে থাকছে বাড়িঘর। ফলে আঞ্চলিক শহরগুলোতে জনসংখ্যার ভারসাম্য ঠিক রাখতে টোকিও ছাড়ার বিনিময়ে নাগরিকদের অর্থ উপহার দেয়ার ঘোষণা দিয়েছে সরকার।

টোকিও ছাড়লে প্রতিটি শিশুর জন্য তার পরিবারকে ১০ লাখ ইয়েন করে দেবে জানিয়েছে জাপানী কর্তৃপক্ষ। বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ প্রায় ৮ লাখ টাকা।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, আঞ্চলিক শহরগুলোতে জনসংখ্যার হার বাড়াতেই এমন উদ্যোগ নিয়েছে সরকার।

জাপানি গণমাধ্যমের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এর আগেও টোকিও ছাড়ার জন্য অর্থ দেয়ার ঘোষণা দিয়েছিল সরকার। তবে সেবার মোটামুটি তিন লাখ ইয়েন দেয়ার কথা ছিল। এবারই এমন লোভনীয় পরিমাণ অর্থ প্রস্তাব করেছে তারা। আগামী এপ্রিল থেকে শুরু হবে জাপান সরকারের এ প্রকল্প।

এদিকে, গত বছর টোকিওতে জনসংখ্যার হার কমতির দিকেই ছিল। কিন্তু রাজধানীর জনসংখ্যা আরো কমানোর পক্ষে তারা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.