আন্তর্জাতিক সংগীতে জাস্টিন বিবারের ব্যাপ্তিকাল মাত্র ৬ বছর। এই অল্প সময়েই তার ঝুলিতে জমা হয়েছে ডজন খানেকেরও বেশি অ্যাওয়ার্ড। কানাডিয়ান এই পপ তারকা এবার নতুন পরিচয়ে হাজির হবেন দর্শকের সামনে।
গায়ক থেকে নায়ক হচ্ছেন তিনি। সম্প্রতি হলিউডের ছবিতে অভিনয়ের জন্য কথাবার্তা চূড়ান্ত করেছেন বিবার। তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে খেলোয়াড় হিসেবে পর্দায় আসবেন তিনি।
এই ছবিতে ২২ বছর বয়সী বিবারকে একজন উঠতি ফুটবলার হিসেবে দেখা যাবে।
ব্রিটিশ দৈনিক ডেইলি মিরর বলছে, রাতারাতি খ্যাতি পেয়ে তারকা বনে যাওয়া খেলোয়াড়ের বেশে পর্দায় দেখানো হবে এই সংগীত শিল্পীকে।
পাশাপাশি ৩১ বছর বয়সী ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো এই ছবিটিতে ক্যামিও ভূমিকায় হাজির হবেন। খবরে বলা হয়েছে, আগামী বছরের মার্চে ছবিটির শুটিং শুরু হবে।