বিমানকে দুর্নীতিমুক্ত করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্দেশ্যে শুরু হলো এক বিশেষ কর্মশালা।
বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারে বিমান শ্রমিক লীগ, সিবিএ এ কর্মশালার আয়োজন করে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরে ‘অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধ’ শীর্ষক ৪ দিনব্যাপি এ প্রণোদনামূলক কর্মশালার শুরু হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান অতিথি গ্রাহকসেবা বিভাগের পরিচালক মো. আতিক সোবহান এবং বিমান শ্রমিক লীগ, সিবিএ সভাপতি মুশিকুর রহমান।
অনুষ্ঠানে বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।