ঢাকায় পাঠানো হবে প্রাণভিক্ষা না চাওয়ার লিখিত কপি

kashem-SM20160902165732মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা না চাওয়া সিদ্ধান্তের লিখিত কপি ঢাকায় পাঠানো হবে বলে জানিয়েছেন কাশিমপুর কারাগার-২ এর জেলার নাশির আহেমদ।

শুক্রবার (০২ সেপ্টেম্বর)বিকেলে জেলার জানান, বিকেলে জামায়াত নেতা মীর কাসেম আলী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবে না বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষকে। এখন কারাগার থেকে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে লিখিতভাবে এ ব্যাপারে জানানো হবে। পরে তাদের সিদ্ধান্ত অনুযায়ী ফাঁসির সময় ও তারিখ নির্ধারণ করা হবে।

তিনি আরও জানান, প্রাণভিক্ষা না চাওয়ার লিখিত কপি কারাগার থেকে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে পাঠাতে ও সেখান থেকে ফাঁসির সময় ও তারিখ জানানো হবে। এতে একটু সময় লাগবে। তাই আজকে আর ফাঁসি দেওয়া সম্ভব হবে না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.