বাখমুতে ভারী আর্টিলারিসহ বিমান হামলা বাড়িয়েছে রাশিয়া: ইউক্রেনীয় জেনারেল

রুশ সেনারা বাখমুতে ভারী আর্টিলারি এবং বিমান হামলা বাড়িয়েছে। ইউক্রেনের পদাতিক বাহিনীর কমান্ডার জেনারেল ওলেকজান্ডার সিরিস্কি এ তথ্য জানিয়েছেন।

গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজির।

জেনারেল ওলেকজান্ডার সিরিস্কি বলেন, শহর ধ্বংস করতে শত্রুরা এখন ভারী আর্টিলারি এবং বিমান হামলার সংখ্যা বাড়িয়েছে।

যেকোনো মূল্যে রুশ সেনারা বাখমুতের নিয়ন্ত্রণ নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

এটা করতে গিয়ে রুশ বাহিনী বিশাল ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে দাবি করেন তিনি।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের নিয়ন্ত্রণ নিয়ে ভয়াবহ লড়াই চালিয়ে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেনীয় বাহিনী। শহরটির নিয়ন্ত্রণ নিতে বিরতিহীন হামলা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। অন্যদিকে শহরটির নিয়ন্ত্রণ ধরে রাখতে অতিরিক্ত বাহিনী পাঠিয়ে কঠিন প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেন।

বাখমুতে যুদ্ধের আগে ৭০ হাজারের বেশি মানুষ ছিল। কিন্তু কয়েক মাসের লড়াইয়ে এখন শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাখমুত দখল করতে পারলে রুশ বাহিনীর জন্য দোনেৎস্ক অঞ্চলের অবশিষ্ট দুটি শহর ক্রামাতোরস্ক ও স্লোভিয়ানস্ক নিয়ন্ত্রণের পথ উন্মুক্ত হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.