হজ ফ্লাইটের শেষ দিন আজ। নির্ধারিত ছয়টি ফ্লাইটের পাশাপাশি অতিরিক্ত তিনটি ফ্লাইট আজ ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল নয়টা থেকে এ পর্যন্ত বাংলাদেশ বিমানের তিনটি ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে গেছে।
শুরুতে যাত্রী সংকটের কারণে বিমানের ফ্লাইট জটিলতা থাকলেও শেষ দিনে ভোগান্তি ছাড়াই ঢাকা ছাড়ছেন হজ যাত্রীরা। এদিকে জটিলতা কমাতে শেষ দিনে আশকোনা হজ ক্যাম্পেই যাত্রীদের ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ।
এর আগে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪০১ জন যাত্রী নিয়ে ৪ আগস্ট বছরের প্রথম হজ ফ্লাইট শুরু করে। যা আজ ৫ সেপ্টেম্বর শেষ হচ্ছে।