বঙ্গবন্ধু স্মরণে মাসজুড়ে বিটিভির আয়োজন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা জ্ঞাপন করে শোকাবহ আগস্টকে ঘিরে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) মাসব্যাপী অনুষ্ঠানমালা সাজিয়েছে। প্রতি বছরই আগস্টকে ঘিরে বিশেষ অনুষ্ঠান রাখে বাংলাদেশ টেলিভিশন।

এ বছরের অনুষ্ঠানমালা প্রচার হবে ১-৩১ আগস্ট পর্যন্ত। আছে বেশকিছু বিশেষ আয়োজন। এর মধ্যে ৫ আগস্ট শেখ কামালের জন্মদিন, ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবস স্মরণে রয়েছে বিশেষ অনুষ্ঠানমালা। আরো থাকছে ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার ওপর বিশেষ অনুষ্ঠান।

বিটিভি আয়োজিত এসব অনুষ্ঠানের মধ্যে রয়েছে ‘শোকে নয় চেতনায় মুজিব’, ‘গান ও কবিতার অনুষ্ঠান’, ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, ‘কারাগারের রোজনামচা’ ও ‘আমার দেখা নয়াচীন’ গ্রন্থগুলো থেকে পাঠ।

এছাড়া রয়েছে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের ওপর বিশ্লেষণধর্মী অনুষ্ঠান, শেখ মুজিবুর রহমানের সরকার ও তার শাসনামলের বিভিন্ন দিক নিয়ে আলোচনানুষ্ঠান ‘সাহিত্যে বঙ্গবন্ধু’, ‘মুজিব চেতনায় রবীন্দ্রনাথ’, ‘মুজিব চেতনায় নজরুল’, স্মৃতিতে বঙ্গবন্ধু’। শোক দিবসের অনুষ্ঠানমালায় প্রচার হবে ‘স্বরচিত কবিতা পাঠের অনুষ্ঠান’, সংগীতানুষ্ঠান, বিশেষ চলচ্চিত্র, নাটক, টক শো: তারুণ্যের ভাবনায় বঙ্গবন্ধু, ১৫ আগস্টের ঘটনা নিয়ে তথ্যচিত্র ও মঞ্চনাটক ‘অভিশপ্ত আগস্ট’।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.