ডেঙ্গুতে আরো ২১ জনের মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। একই সময় এডিস মশাবাহিতে এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ১৫ জন।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মঙ্গলবার সকাল আটটা থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত ডেঙ্গুতে যে ২১ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে ঢাকায় ১০ জন, ঢাকার বাইরে ১১ জন। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে আক্রন্ত হয়ে ৮৬৭ জনের মৃত্যু হলো।

ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপপতালে নতুন ভর্তি হয়েছেন ৩ হাজার ১৫ জন। তাদের মধ্যে ঢাকায় ৮৫৭ এবং ঢাকার বাইরে ২ হাজার ১৫৮ জন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৮১০ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭৫ হাজার ৮৩৩ এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোয় ১ লাখ ৯৭৭ জন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.