ডেমরায় বাসের ধাক্কায় নারীসহ লেগুনার তিন যাত্রী নিহত

রাজধানীর ডেমরায় বাসের ধাক্কায় নিহত হয়েছেন দুই নারীসহ লেগুনার তিন যাত্রী। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় ৫ জনকে উদ্ধার করে নিয়ে আসা হয় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে। এরপর দুই নারীসহ তিনজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহত আরও ২ জন ঢাকা চিকিৎসাধীন রয়েছেন।

ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত পোদ্দার জানান, সকালে ডেমরার বার্জার পেইন্টের সামনের রাস্তায় একটি বাস লেগুনাকে ধাক্কা দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে নিহতদের কারও নাম-পরিচয় জানা যায়নি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.