হিজরি নববর্ষ উপলক্ষে দুবাইয়ে ফ্রি গাড়ি পার্কিং

uae-pic-sm20160928091727সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে হিজরি নববর্ষ উপলক্ষে রোববার (০২ অক্টোবর) ফ্রি গাড়ি পার্কিংয়ের ঘোষণা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুবাই সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ (আরটিএ) এক বিবৃতির মাধ্যমে এ ঘোষণা দিয়েছে।

এতে আরো বলা হয়, পুনরায় সোমবার (০৩ অক্টোবর) আগের নিয়ম পুনর্বহাল করা হবে।

ছুটির উপর গণপরিবহনের সময়সূচি সম্পর্কে আরো কিছু তথ্য জানার জন্য আরটিএ ওয়েবসাইট (www.rta.ae) বা সামাজিক মিডিয়া ফিড চেক করুন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.