মনে মনে সঞ্জয় দত্তকে নিজের স্বামী বলে মানেন রেখা। এমনকি তার নামের সিঁদুরই নাকি সিঁথিতে দেন জনপ্রিয় এই অভিনেত্রী। সম্প্রতি এমনই একটি খবরে অন্তর্জাল দুনিয়ায় তোলপাড়।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, বেশ কয়েকজন প্রকাশক উল্লেখ করেছেন লেখক ইয়াসির উসমানের লেখা ‘রেখা: দ্য আনটোল্ড স্টোরি’ বই নাকি এই খবরের উৎস।
তবে এসব খবরকে অস্বীকার করে লেখক জানান, ‘এটি সম্পূর্ণ ভুয়া খবর। এমন কোনো কিছুই আমার বইয়ে উল্লেখ নেই। আমার মনে হয়, সাধারণ জনগণ বইটি সঠিকভাবে পড়েননি।’
বইয়ের সারমর্ম উল্লেখ করে তিনি জানান, রেখা এবং সঞ্জয় একসঙ্গে কাজ করতেন। কিন্তু একটা সময় ছিল যখন তাদের প্রেমের গুঞ্জন শুরু হয়। এমনকি বিয়ের মিথ্যা খবরও ছড়িয়েছিল। তবে সেসময় একটি ম্যাগাজিনের সাক্ষাৎকারে এসব গুঞ্জনকে মিথ্যা বলে জানিয়েছিলেন সঞ্জয়।
আজকাল মিথ্যা খবর রটানো একটি দোষ হয়ে দাঁড়িয়েছে বলেও মনে করেন ইয়াসির উসমান।
কথিত আছে ১৯৮৪ সালে ‘জমিন আসমান’ ছবির শুটিংয়ের সময়ই নাকি বেশ ঘনিষ্ঠ হয়ে পড়েন সঞ্জু বাবা এবং রেখা। পরে তারা সাত পাকে বাঁধা পড়েন।