কন্যাসন্তানের মা হলেন হলিউড অভিনেত্রী আমান্ডা শেফ্রায়েড। গতকাল শনিবার আমান্ডার মুখপাত্র মার্কিন গণমাধ্যমকে এ খবর জানিয়েছেন। এটিই আমান্ডার প্রথম সন্তান। মুখপাত্র জানিয়েছেন, মা-মেয়ে দুজনই সুস্থ আছেন। তবে নবজাতকের নাম এখনো প্রকাশ করেননি আমান্ডা ও তাঁর স্বামী টমাস সাদোস্কি।
‘মিন গালর্স’ অভিনেত্রী আমান্ডা ও টমাসের প্রেম শুরু হয় ২০১৬ সালের প্রথম দিকে। তখন মাত্র ‘দ্য লাস্ট ওয়ার্ল্ড’ ছবির কাজ শেষ করেছিলেন আমান্ডা। গত সেপ্টেম্বরে নিজেদের বাগদানের ঘোষণা দেন এ প্রেমিক জুটি। এর দুই মাস পর আমান্ডা জানান, তিনি মা হতে চলেছেন।
সম্প্রতি আমান্ডার স্বামী টমাস জানান, ১২ মার্চ চুপিসারে এ জুটি বিয়ের কাজ সেরে ফেলেছেন। এস শোবিজ।