মাছরাঙায় আসছে সুলতান সুলেমানের পূর্বপুরুষের গল্প

Dirilis-L20170328165610দীপ্ত টিভিতে টার্কিশ সিরিয়াল ‘সুলতান সুলেমান’র তুমুল জনপ্রিয়তায় দেশের সবকটি চ্যানেল ঝুঁকছে বিদেশি সিরিয়ালের দিকে। ডাবিং করা এইসব সিরিয়ালগুলোর প্রতি দর্শকেরও আগ্রহ অনেক।

সেই ধারাবাহিকতায় এবার মাছরাঙায় আসছে সুলতান সুলেমানের পূর্বপুরুষের গল্প নিয়ে সিরিয়াল। নাম ‘দিরিলিস: আরতুগ্রুল’। এখানে দেখা যাবে অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আরতুগ্রুল গাজীর ইতিহাস।

মাছরাঙা টেলিভিশন সূত্রে জানা গেছে, ‘দিরিলিস: আরতুগ্রুল’ শিরোনামের এই সিরিয়ালটি বাংলায় ডাবিং করে শিগগিরই প্রচার করবে চ্যানেলটি। একজন সাধারন মানুষ হয়েও অসামান্য বীরত্বের মাধ্যমে কিভাবে তিনি মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিলেন, সেই কাহিনী নিয়েই তৈরি হয়েছে এই সিরিয়াল।

খোঁজ নিয়ে দেখা গেছে, তুর্কি ভাষায় নির্মিত এ সিরিয়ালটি গেল তিন বছর ধরে তুরস্কের সর্বাধিক জনপ্রিয় অনুষ্ঠান হিসেবে স্বীকৃত। ৪৩টি দেশে ২২টি ভাষায় প্রচারিত হয়েছে এটি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.