শাকিব-অঙ্কুশের যুদ্ধটা ৭ এপ্রিল

1490868414‘আমি শুধু চেয়েছি তোমায়’ ও ‘রোমিও জুলিয়েট’ এর মতো ঝকঝকে হিট ছবির অভিনেতা অঙ্কুশ। ঢাকায় এসে চমকও একেবারে খারাপ দেখাননি। তবে কোণঠাসা হয়ে যান ‘আশিকী’ ব্যর্থ হওয়ার পর।

শ্রীভেঙ্কটেশ’র সাথে গাঁটছাড়া বাধায় প্রডাকশন হাউজটি ছাড়া কোথাও কাজ করতে পারছেন না অঙ্কুশ হাজরা। তবে তরুণ নায়কদের মিছিলে কলকাতায় ভালো অবস্থানে রয়েছেন। এবার সেই অঙ্কুশই চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন ঢালিউডের অপ্রতিদ্বন্ধী, একচ্ছত্র অধিপতি শাকিব খানের দিকে।

সেই কিং খানেরই নাকি মুখোমুখি হচ্ছেন রোমান্টিক অভিনেতা অঙ্কুশ। ৭ এপ্রিল অঙ্কুশের একটি ছবি ‘হরিপদ ব্যান্ডওয়ালা’ মুক্তি পাচ্ছে। একই দিনে ঢালিউড যুবরাজের ‘সত্তা’ও মুক্তির আলো দেখছে।

শাকিব খানের বিপরীতে দেশের কোন নায়িকা নয়, টালিগঞ্জের দক্ষ অভিনেত্রী পাওলি দাম। দুজনে এই প্রথম জুটি বেধেছেন ‘সত্তা’ ছবিতে। অঙ্কুশের বিপরীতে ওপারের নুসরাত।

সে দিক থেকে নুসরাত বনাম পাওলিরও লড়াই এপ্রিলের ৭-এ জমে উঠবে। ‘হরিপদ ব্যান্ডওয়ালা’ সেন্সর ছাড়পত্র পেয়েছ। আমদানিকৃত ছবি হিসেবে ভারত থেকে আসছে ছবিটি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.