ক্যাটরিনা-আনুশকার সঙ্গে ছবি করতে আমিরের না

aamir-khan20170331135334বলিউডে অনেক ধরনের গুজবই রটে থাকে। কখনো সেটা কাউকে লাইম লাইটে আনতে কখনো বা বক্স অফিসে ছবি হিট করতে।

কিন্তু সুপারস্টারদের ক্ষেত্রে এই গুজব রটানোর প্রয়োজন পড়ে না। তবে সম্প্রতি বলিউড সুপারস্টার আমির খানকে নিয় একটি মুখরোচক সংবাদ শোনা যাচ্ছে। যেটাকে অনেকেই গুজব বলে মানতে চাচ্ছেন।

জানা গেছে, আমির খানের ব্যবসা সফল দুই ছবির নায়িকা ক্যাটরিনা কাইফ ও আনুশকা শর্মার সঙ্গে একসাথে আর কোনো ছবিতে কাজ করবেন না বলে জানিয়েছেন এই তারকা। কারণ হিসেবে শোনা যাচ্ছে সাম্প্রতিক সময়ে আমির নাকি তার কোনো নায়িকার সাথেই একবারের বেশি কাজ করতে আগ্রহী নন।

তার প্রমাণ হিসেবে তার নতুন ছবি ‘থাগ অব হিন্দুস্তান’- এ পরিচালক নায়িকা হিসেবে আনুশকা শর্মাকে নিতে চাইলেও রাজি হননি আমির খান।

আমির খান বর্তমানে তার নতুন ছবি ‘থাগ অব হিন্দুস্তানে’র শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ছবিটিতে তাকে আঠারো শতকের একজন হিন্দুস্তানী ঠগের ভূমিকায় দেখা যাবে। এ ছবিটি দিয়েই প্রথমবারের পর্দায় একসাথে দেখা যাবে আমির ও বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনকে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.