বিয়ে করছেন অঙ্কিতা লোখন্ডে?

বিয়ে করছেন অঙ্কিতা লোখন্ডে?

এবার কি বিয়ে করছেন অঙ্কিতা লোখন্ডে? ২০১৯ সালেই গাঁটছড়া বাঁধছেন তিনি? প্রেমিক বিকি জৈন-এর সঙ্গে নাকি ২০১৯ সালেই বিয়ে সেরে ফেলবেন অঙ্কিতা। দুই পরিবারের পক্ষ থেকেও নাকি বিয়ের কথা বেশ কিছুটা এগিয়েছে। তবে অঙ্কিতা বা বিকি এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।

সুশান্ত সিং রাজপুতের সঙ্গে বিচ্ছেদের পর আরও বেশি করে কাজ শুরু করে দেন অঙ্কিতা। তার মাঝেই ‘মনিকর্ণিকা’-য় ‘ঝলকারিবাই-র চরিত্রে অভিনয়ের প্রস্তাব আসে তাঁর কাছে। যা শুনে তখনই রাজি হয়ে যান তিনি। মঙ্গলবার ‘মনিকর্ণিকা’-র ট্রেলার মুক্তি পাওয়ার পর অঙ্কিতা লুক দর্শকদের মুগ্ধ করেছে বলেই মনে করছে বলিউড।

এরপর থেকেই শুরু হয় অঙ্কিতা এবং বিকির বিয়ের গুঞ্জন। সম্পর্ক নিয়ে কেউ কোনও মন্তব্য প্রকাশ্যে না করলেও বি টাউনের একাধিক পার্টিতে অঙ্কিতা এবং বিকিকে একসঙ্গে দেখা যায়। দু’জনের সম্পর্কের রসায়ন থেকেই স্পষ্ট যে একে অপরের সঙ্গে বেশ ভাল সময় কাটাতে শুরু করেছেন এই জুটি।

প্রসঙ্গত ২০১৮ সালের জুন মাসে বিয়ে নিয়ে প্রশ্ন করা হয় অঙ্কিতা লোখন্ডে-কে। যার উত্তরে তিনি সরাসরি বলেন, এই মুহূর্তে বিয়ে করার কোনও পরিকল্পনা তাঁর নেই। শুধু তাই নয়, এখনও ‘স্বপ্নের রাজপুত্রের’ খোঁজ তিনি পাননি। তাই বিয়ে করারও কোনও পরিকল্পনা নেই।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.