নতুন বিজ্ঞাপনে নোবেল

002859f8b6fdda440c19d2be9d76b738-Untitled-5iঅনেক দিন পরে নয়, প্রায় বছর খানেক পরে বিজ্ঞাপনের মডেল হলাম আমি,’ নতুন বিজ্ঞাপনে কাজ করা প্রসঙ্গে বললেন মডেল ও অভিনেতা নোবেল। কদিন আগে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবির একটি বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। নির্মাণ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। বিজ্ঞাপনে তাঁকে দেখা যাবে ‘ডিজিটাল বস’ হিসেবে। যেখানে তিনি সমস্যায় পড়া মানুষদের মুশকিল আসান করে দেন।
নোবেল জানান, বিজ্ঞাপনটির পেছনে বেশ পরিশ্রম হয়েছে। আর পরিশ্রমের কল্যাণেই নতুন নোবেলকে দেখবেন দর্শক। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে এটি প্রথম কাজ তাঁর। নোবেল বলেন, ‘ফারুকী অনেক বড় মাপের বিজ্ঞাপন নির্মাতা। আমিও অনেক দিন ধরে কাজ করি। কিন্তু তাঁর সঙ্গে এত দিন কাজ করা হয়নি। এবারের কাজটি অনেক আনন্দ নিয়ে শেষ হয়েছে। টিভিতে প্রচার হলে দর্শক এটি বুঝতে পারবেন।’
নোবেল বেশ কয়েক বছর আগে আরেকটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের মডেল হয়েছিলেন। তাঁর সঙ্গে সহশিল্পী ছিলেন নুসরাত ইমরোজ তিশা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.