শাহজালালে ২ কোটি টাকার বিদেশি ওষুধ জব্দ

Shazalal-airlinceহযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দর থেকে প্রায় দুই কোটি টাকা মূল্যের ৭৫ কার্টন অবৈধ ওষুধ জব্দ করেছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ। গতকাল সোমবার রাতে শুল্ক ও গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা এগুলো জব্দ করেন। গার্মেন্টস এক্সসরিজ পণ্যের ঘোষণা দিয়ে অনুমোদনহীন এসব ওষুধ আমদানি করা হয়েছিল।
সূত্র আরো জানায়, মানবদেহের হাড় এবং স্নায়ু জটিলতা সংক্রান্ত ওষুধের কার্টনগুলো ২ মে এয়ার ইন্ডিয়ার মালামাল বহনকারী একটি উড়োজাহাজে করে দেশে আনা হয়। এ চালানটি চট্টগ্রামের বার্ডস স্টিস ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠানের নামে আনা হয়েছে বলে সূত্র জানিয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.