যে নায়িকার জুতা হাতে নিয়ে গর্বিত অমিতাভ বচ্চন

যে নায়িকার জুতা হাতে নিয়ে গর্বিত অমিতাভ বচ্চন।

সারা পৃথিবীতে অমিতাভ বচ্চনের কোটি কোটি ভক্ত। বলিউডের জনপ্রিয় এই সুপারস্টার দুইজন মানুষকে অসম্ভব পছন্দ করেন। চলার পথে তাদের অনুসরণও করেন তিনি। তার প্রিয় এই দুই মানুষ হলেন দিলীপ কুমার ও ওয়াহিদা রহমান। একটি টেলিভিনের শোতে জানিয়েছেন অমিতাভ বচ্চন।

অমিতাভের চোখে পৃথিবীর সব চেয়ে সুন্দরী নারীটি হলে জনপ্রিয় অভিনেত্রী ওয়াহিদা রহমান। সারা জীবনে ওয়াহিদা রহমানের মতো এত সুন্দরী আর কাউকে দেখেননি বলেও মন্তব্য করেন তিনি। এই নায়িকার সঙ্গে ত্রিশূল, আদালত ও নমক হারাম সিনেমায় অভিনয়ও করেছিলেন অভিতাভ বচ্চন।

অমিতাভ বচ্চন বলেন, ‘ আমার দেখা সবচেয়ে সুন্দরী নারী হলেন ওয়াহিদা রহমান। ভারতীয় নারী বলতে যা বোঝায় তিনি সেইরকম। ওয়াহিদা রহমান অত্যন্ত ভালমানের একজন অভিনেত্রী। বলিউডে তার মতো সাবলীল অভিনয় অনেকেই করতে পারেন না।’

একবার এই অভিনেত্রীর জুতা বয়ে নিয়ে যাওয়ার সোভাগ্য হয়েছিল অমিতাভের। তার জন্য নাকি ভীষণ গর্ব হয় তার।

অমিতাভ বচ্চন বলেন, ‘রেশমা অউর শেরা সিনেমার শুটি করতে সুনীল দত্ত ও ওয়াহিদা রহমানকে মরুভূমিতে নিয়ে য়াওয়া হয়। মরুভূমির তপ্ত বালিতে খালি পায়ে দাঁড়তে পারছিলেন না ওয়াহিদা।

তাই পরিচালক নির্দেশ দেন, ওয়াহিদা জুতো পরেই ওই দৃশ্যে অভিনয় করবেন। যা শোনার পরই ওয়াহিদার জুতো হাতে আমি তার কাছে দৌঁড়ে যাই। আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ দিন ছিলো এটি। এমন একজন মানুষের জুতো হাতে নিতে পেরেছি বলে আমার গর্ব হয়।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.