বিমানে কেক কাটা ও লাহোরে মাহমুদউল্লাহদের উষ্ণ অভ্যর্থনা

বুধবার ভাড়া করা বিশেষ বিমানে স্থানীয় সময় রাত ৮টায় ঢাকা ছাড়ে মাহমুদউল্লাহ বাহিনী। পরে লাহোরে স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় পৌঁছেন তারা। নিরাপদে পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল।

এর আগে বাংলাদেশের পাকিস্তান সফর উপলক্ষে বিমানে বিশেষ কেক কাটা হয়। সেখানে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন টাইগাররা। বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহকে স্বাগত জানান পিসিবির কর্মকর্তারা। লাহোর বিমানবন্দরে নেমেই অভ্যর্থনা পান তামিম ইকবাল ও মিনহাজুল আবেদীন। পরে কড়া নিরাপত্তায় মাহমুদউল্লাহদের টিম হোটেলে নিয়ে যায় পাকিস্তানি নিরাপত্তা বাহিনী। বিমানবন্দরেই কড়া নিরাপত্তা দেখতে পান তারা।

২৪ জানুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। একই ভেন্যুতে আগামী ২৫ ও ২৭ জানুয়ারি হবে বাকি দুই ম্যাচ। এ সময়ে মাহমুদউল্লাহদের নিরাপত্তায় থাকছে ১০ হাজার পাক পুলিশ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.