ইরানে সব ধরনের ফ্লাইট বাতিল করল কুয়েত এয়ার

ইরানের সঙ্গে সব ফ্লাইট বাতিল করেছে কুয়েত এয়ারওয়েজ। ইরানে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যুর পর এ সিদ্ধান্ত নিয়েছে কুয়েতের বিমান সংস্থাটি।

যুক্তরাজ্যভিত্তিক মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর শনিবার (২২ ফেব্রুয়ারি) এ খবর দিয়েছে।

খবরে বলা হয়েছে, শুক্রবার (২১ ফেব্রুয়ারি) থেকে কুয়েত এয়ারওয়েজ ইরানের সঙ্গে সব ফ্লাইট বাতিল করেছে।

বিমান সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় ও সিভিল এভিয়েশন মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ইরানের সঙ্গে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত কুয়েত এয়ারের কোনো ফ্লাইট ইরানে প্রবেশ করবে না।

গত কয়েক দিনে ইরানে করোনা ভাইরাসে সংক্রমিত দুই নাগরিকের মৃত্যু এবং বেশ কয়েকজন সংক্রমিত হওয়ার খবর প্রকাশের পর কুয়েত এয়ার এ সিদ্ধান্ত নিয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.