ইয়েমেনে চারটি নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থার উদ্বোধন।

রোববার ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক কাউন্সিলের প্রধান মাহদি আল মাশাত নতুন চারটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার  উদ্বোধন করেছেন। খবর আল মাসদার নিউজের।

চারটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার  উদ্বোধনের পর মাহদি আল মাশাত বলেছেন, নতুন এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা হচ্ছে- সাকিব-১, সাকিব-২, সাকিব-৩ ও ফাতির-১।ইয়েমেনের বিশেষজ্ঞরা নিজেরাই এসব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা তৈরি করেছে। এর মধ্য দিয়ে ইয়েমেনি বাহিনীর শক্তি ও সক্ষমতা আবারও স্পষ্ট হয়েছে।

বিদ্রোহী হুতি আনসারুল্লাহর মহাসচিব সাইয়্যেদ আব্দুল মালিক বলেন, এসব প্রতিরক্ষাব্যবস্থা সৌদি জোটের সঙ্গে ইয়েমেনের যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, এসব প্রতিরক্ষাব্যবস্থার খুঁটিনাটি বিষয় খুব শিগগির জানানো হবে।

সম্প্রতি ইয়েমেনের প্রতিরক্ষাব্যবস্থা সে দেশের জাওফ প্রদেশে সৌদি আরবের একটি টর্নেডো জঙ্গিবিমান ভূপাতিত করেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.