সিরিয়ার সেনাবাহিনী, ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করল।

বুধবার মধ্যরাতে উত্তর ইসরাইল থেকে লেবাননের আকাশ দিয়ে সিরিয়ার দিকে ইহুদিবাদী সেনাদের জঙ্গিবিমান এবং তা থেকে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়।এসময় সিরিয়ার রাডার সিস্টেমে ইসরাইলি বিমানগুলো ধরা পড়ে এবং সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়। খবর পার্সটুডের।

দেশটির সামরিক বাহিনী জানায়, ইসরাইলের একটি ক্ষেপণাস্ত্রও সিরিয়ার কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারেনি।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন ইখবাড়িয়ায় প্রকাশ করা ফুটেজে দেখা যায়, বেশ কয়েকটি মিজাইল হামলা আকাশেই প্রতিহত করেছে সিরীয় বাহিনী।

এদিকে চীনের বার্তা সংস্থা শিনহুয়ার খবরে বলা হয়, বৃহস্পতিবার সকালে ইহুদিবাদী ইসরাইলের কয়েকটি ক্ষেপণাস্ত্র সিরিয়ার হোমস প্রদেশের প্রতিহত করা হয়েছে।

অধিকৃত গোলান মালভূমি এবং লেবাননের আকাশপথে থেকে ইসরাইলের যুদ্ধবিমান এসব ক্ষেপণাস্ত্র ছোঁড়ে বলে সংবাদমাধ্যটি জানিয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.