বৃটিশ এয়ারওয়েজের দুই স্টাফ করোনা ভাইরাসে আক্রান্ত

বিনা বেতনে ছুটিতে যেতে উৎসাহিত করছে ব্রিটিশ এয়ারওয়েজ

ব্রিটিশ এয়ারওয়েজের দু’জন স্টাফ করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। লন্ডনের হিথ্রু এয়ারপোর্টে যাত্রীদের মালামাল বুঝিয়ে দেওয়ার দায়িত্বে ছিলেন তারা। এতে করে যুক্তরাজ্যে যুক্তরাজ্যে একশ ৬৩ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন।

এরই মধ্যে বিনা বেতনে ছুটিতে যেতে উৎসাহিত করছে ব্রিটিশ এয়ারওয়েজ। পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই) লেছে, ব্রিটিশ এয়ারওয়েজের দু’জন স্টাফ করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

তারা বলছে, যাত্রীদের ভালোর দিকটি আমরা সবার আগে দেখি। ইংল্যান্ডের স্বাস্থ্য বিভাগের ত্যাগী কর্মীরা নিয়োজিত আছেন। হিথ্রু বিমানবন্দরে করোনা শনাক্তের জন্য নিয়োজিত আছেন তারা।

ব্রিটিশ এয়ারওয়েজ এরই মধ্যে চীনের সঙ্গে সব ধরনের ফ্লাইট বাতিল করেছে। ইউরোপের দেশগুলো এবং জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গেও বিমান চলাচল নিয়ন্ত্রণে রাখা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.

EN