বাংলাদেশিদের ভারতে প্রবেশ নিষেধ, ভারতীয়দের জন্য বাংলােদেশে বাঁধা নেই

করোনাভাইরাস আতঙ্কে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা সীমান্ত চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশিদের ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দর্শনা চেকপোস্ট ইমিগ্রেশনের ইনচার্জ এসআই জিয়া এ বিষয়ে নিশ্চিত করেন।

শুক্রবার সন্ধ্যায় দর্শনা চেকপোস্ট ইমিগ্রেশন ঢাকা ডিএসবি অফিস থেকে একটি ই-মেইল পাঠানো হয়।

ই-মেইলে বলা হয়েছে, শনিবার থেকে বাংলাদেশ থেকে ভারতগামী বাংলাদেশি সব পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত বন্ধের ঘোষণা করা হয়েছে। তবে এই সীমান্ত ইমিগ্রেশন দিয়ে শুধুমাত্র ভারতীয় নাগরিক বাংলাদেশে আসা যাওয়া করতে পারবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.